১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের বেপারী পাড়া এতিমখানা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পুলিশ হত্যা, বিষ্ফোরক ও নাশকতা মামলার এজাহার নামীয় আসামী বলে দাবি করেছেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে শহরের বেপারীপাড়া এলাকার শেষ মাথা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেফতার করা হয়েছে। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে বিষ্ফোরক-নাশকতা ও পুলিশ হত্যা মামলার এজাহার নামীয় আসামী তিনি।

উদ্দেশ্য প্রণোদিত মামলায় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি