১২:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভারসাম্যহীন নারীর আহারের দায়িত্ব নিলেন পুলিশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

৩ বছর ধরে খোলা আকাশের নিচে বসবাস করা অনাহারী ভারসাম্যহীন নারীর আহারের দায়িত্ব নিলেন টাঙ্গাইল সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ মোশারফ হোসেন।

দীর্ঘদিন যাবত টাঙ্গাইলের গালা রোডে চলাচল অবস্থায় খোলা আকাশের নিচে বসে থাকা বোরকা পড়া মহিলাকে দেখতে পান। রোববার তার কাছে গিয়ে জানতে পারে মহিলাটি মানসিক ভারসাম্যহীন।

টাঙ্গাইল সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, মহিলাটিকে গত কয়েকদিন যাবত রাস্তার পাশে দেখে কৌতুহল জাগে। সেই ইচ্ছা থেকেই তার কাছে গিয়ে জানতে পারি মহিলাটি মানসিক রোগি। মহিলার বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। তার নাম বলতে পারেনি। শুধু ছেলের নাম সাদ্দাম বলতে পারে। বাড়ি কোথায় তাও জানে না সে।

তিনি আরও বলেন, এভাবে রাস্তার পাশে অসহায় একটি মহিলা যেকোন সময় বিপদের সম্মুখিন হতে পারে। সেই দৃষ্টিতে আমি তাকে খাবার কিনে দিতে চাই এবং তাকে একটি ঘর তৈরি করে দিতে চাই।

তারপর স্থানীয়দের সাহায্যে মহিলাটিকে পাশের একটি দোকান থেকে কিছু চাল ও ডিম, কলা, রুটি, মুড়ি কিনে দেই। পরবর্তীতেও তার চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করবো। একটি ঘর তৈরি করে দেয়ার কথা বললেও খোলা আকাশ ছাড়া অন্য কোথাও থাকবে না বলে জানায় সে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি