০২:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

র‌্যাবের অভিযানে পর্নোগ্রাফি মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে র‌্যাব-১২ সদর পর্নোগ্রাফি মামলার আসামী মো. রাসেল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে। শনিবার সকালে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়া পাড়া থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাসেল মিয়া ওই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

র‌্যাব-১২ ও সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর পর্নোগ্রাফি মামলার আসামী মোঃ রাসেল মিয়াকে দুটি মোবাইল ফোন, একটি সিম কার্ড, তিনটি পেনড্রাইভ এবং একটি ওটিজি কেবলসহ গ্রেফতার করা হয়। 

পরে আসামীকে বাসাইল থানায় সোপর্দ করা হয়। এর আগে তার বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ৮(১)(২) ধারায় মামলা দায়ের হয়েছিলো। র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে এই ধরণের অপরাধ প্রতিরোধ ও দমন কার্যক্রম আরো জোরদার করা হবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি