১০:০১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আওয়ামী লীগের ধাওয়া খেয়ে সড়কে মশাল রেখেই পালালো বিএনপি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে অবরোধের সমর্থনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপি মশাল মিছিল করতে এসে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলুর নেতৃত্বে অবরোধের সমর্থনে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মশাল মিছিল বের করা হয়। এরপর মিছিলটি ভূঞাপুর প্রেসক্লাব সামনে এলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসানের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা তাদের ধাওয়া দেয়। এসময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং সড়কের মাঝে মশাল রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবরোধের সমর্থনে সন্ধ্যায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি মশাল মিছিল বের করি। এসময় হঠাৎ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসানের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা আমাদের ওপর হামলা করলে উভয়পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।  

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান বলেন, সন্ধ্যায় বিএনপির নেতাকর্মী জ্বালাও-পোড়াও করার উদ্দেশ্যে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় মশাল মিছিল বের করে। পরে সাধারণ জনতা তাদের বাঁধা দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এটি আমার একার বিষয় না।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি