১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে সেচপাম্পে বিদ্যুতায়িত হয়ে জোবেদা বেগম নামে আশি বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে আজগড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের হাজী আব্দুল মান্নানের স্ত্রী। 

জানা যায়, কৃষিজমিতে পানি দেয়ার জন্য ওই বৃদ্ধা ছেলে মোস্তাফিজুর রহমানের সাথে বাড়ীর পাশে নিজেদের বিদ্যুতচালিত সেচপাম্পে যায়। এ সময় সেচপাম্প সংযুক্ত টিউবওয়েলে স্পর্শ করার সাথে সাথে তিনি বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী পল্লী চিকিৎকের কাছে নিয়ে যায়। ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানার ওসি (তদন্ত) কাউয়ুম খান সিদ্দিকী জানান, অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কারো কোনো অভিযোগ না থাকায় বিনাময়না তদন্তে লাশটি দাফনের অনুমতি দেয়া হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি