০২:০৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে সংঘর্ষ , ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১১ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ট্রাকের মালামাল লোড-আনালোড নিয়ে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই জন আহত হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে।

শনিবার সকালে গোহালিয়াবাড়ী ইউপি সদস্য নজরুল ইসলাম তার গ্রাম বেলটিয়া থেকে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে প্রতিপক্ষের আকবর আলী আকন্দ ও তার লোকজনেরা নজরুলের উপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে নজরুলের স্বজনরা এগিয়ে এসে আকবর আকন্দের উপর হামলা চালালে অন্যান্যরা পালিয়ে যায়। এ ঘটনায় উভয় পক্ষের গুরুতর আহত দু’জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারসহ ৭ জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আকবরের ভাই আবু বক্কার আকন্দ বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন। পরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

আটককৃতরা হলেন, গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, তার ছেলে সালাউদ্দিন তালুকদার,ভাতিজা জাহাঙ্গীর তালুকদার, একই এলাকার ঈমান হোসেন, জাহাঙ্গীর হোসেন, এনামুল হক,ও লেবু মিয়া।

গোহালিয়াবাড়ী ইউপি সদস্য আব্দল হাই আকন্দ বলেন, চেয়ারম্যান ও তার অনুসারিরা দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তারা আকবরকে একা পেয়ে হামলা করে গুরুতর আহত করেছে। 

এ ব্যাপারে হযরত আলী তালুকদারের ছেলে ওবায়দুল তালুকদার বলেন, আকবর ও আব্দুল হাই মেম্বারের নেতৃত্বে স্থানীয় একটি মহল লোড-আনলোডের ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বিভিন্ন কৌশলে তাদের হামলা, মামলা ও হয়রানি করে। নজরুল মেম্বারকে পিটিয়ে আহতের ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা বলেন,দুপক্ষের সংঘর্ষে চেয়ারম্যানসহ ৭জনকে গ্রেফতার করা হয়। পরে মামলার প্রেক্ষিতে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি