০১:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মহাসড়কে চাঁদাবাজি বন্ধের ঘোষণা হাইওয়ে পুলিশের

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছে হাইওয়ে পুলিশ। পরিবহন সংগঠনের নামে উঠানো চাঁদা ও পু‌লি‌শি টহ‌লের না‌মে চাঁদাবা‌জির অ‌ভি‌যোগ উঠায় এমন সিদ্ধান্ত গ্রহণের উ‌দ্যোগ নি‌য়ে‌ছে এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে পণ‌্যবা‌হি ও যাত্রীবা‌হি প‌রিবহ‌নের চালক‌দের সা‌থে কথা ব‌লে মহাসড়‌কে চাঁদাবা‌জি ব‌ন্ধের ঘোষণা দেন মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন।

এসময় তি‌নি ব‌লেন, টাঙ্গাইলে পরিবহনের সংগঠনসহ বিভিন্ন সংগঠন ও পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠায় মহাসড়ককে চাঁদাবাজি মুক্ত ঘোষণা করা হ‌য়ে‌ছে। তিনি আ‌রো বলেন, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন স্বাভাবিক যানচলাচল বন্ধ থাকায় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মহাসড়কে গণপরিবহন চলাচল করছে। পরিবহন খাতে চাঁদবাজি বন্ধে সরকারের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সমন্বয়ে অভিযান অব্যাহত থাক‌বে। কোন পরিবহন সংগঠন , স‌মি‌তি, সংস্থা ও পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি