০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কোরআন অবমাননার প্রতিবাদে সড়ক অবরোধ, অভিযুক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে তন্ময় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন কোরআন অবমাননার প্রতিবাদে জলছত্র এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তন্ময়কে গ্রেফতার করে। পরে আন্দোলনকারীরা কঠিন শাস্তির দাবী জানিয়ে অবরোধ তুলে নেয়। তন্ময় ওই এলাকার অশোক বাবুর ছেলে।
মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকার অশোক বাবুর ছেলে তন্ময় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ নিয়ে কটুক্তি করাসহ ছুড়ে মাটিতে ফেলে দেয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তন্ময়কে গ্রেফতার ও তার শাস্তির দাবীতে আজ সকালে মধুপুরের জলছত্র সড়ক অবরোধ করে রাখে। প্রায় দেড় থেকে দুই ঘন্টা এ অরবোধ কর্মসূচি পালন করা হয়। পুলিশ অভিযুক্ত তন্ময়কে গ্রেফতারের পর লোকজন অবরোধ তুলে নেয়।

অরণখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম বলেন, ইউনিয়নের জলছত্র এলাকার অশোক বাবুর ছেলে তন্ময় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ নিয়ে কটুক্তি করাসহ ছুড়ে মাটিতে ফেলে দেয়ার ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে। দুপুরে পুলিশ এসে অভিযুক্ত তন্ময়কে গ্রেফতার করলে স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নেন। 

এ প্রসঙ্গে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, পবিত্র কোরআন অবমাননার অভিযোগে তন্ময় কুমার বিশ্বাস (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি