১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে পৌর বিএনপির উদ্যোগে শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে পৌর বিএনপির উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ও বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, মেইন রোড, মসজিদ মার্কেটসহ শহরের বিভিন্ন স্থানে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। 

কর্মসূচীতে নেতৃত্ব দেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা। এসময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে ‘ডামি নির্বাচন’ বর্জন এবং ‘অবৈধ সরকার’ এর বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষণা করা হয়েছে। অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিথ্যা ও গায়েবি মামলায় আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। 

তারেক রহমানের সেই আহবান জনগণের মধ্যে পৌঁছে তিনি মির্জাপুর পৌর বিএনপির উদ্যোগে গত দুই দিন ধরে তারা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। এ সময় হযরত আলী মিঞার সঙ্গে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলাম, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি শামসুজ্জামান লিটন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, পৌর যুব দলের আহবায়ক হামিদুর রহমান লাঠুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।     

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি