০৩:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে মৃত শিশুকে জীবিত করতে কবিরাজের লবন থেরাপি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরের পানিতে পড়ে আব্দুল্লাহ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওই শিশু উপজেলার শালদাইর গ্রামের মানিক খানের ছেলে। এদিকে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করলেও বাড়িতে নিয়ে শিশুটিকে পুনরায় জীবিত করতে লবন দিয়ে পুরো শরীর ঢেকে দেয়া হয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার ( ২জুন) দুপুরে উপজেলার শালদাইর গ্রামে এই ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, উপজেলার শালদাইর গ্রামের মানিক খানের শিশু সন্তানকে রেখে তার মা ধান শুকানোর কাজ করছিল। পরে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। এদিকে শিশুটিকে তার মা দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে। পরে পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে চিৎকার তার মা। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

অন্যদিকে শিশুর মরদেহ বাড়িতে নেয়ার পর তাকে জীবিত করতে এক কবিরাজ শরীরে লবন দিয়ে ঢেকে দেয়। প্রায় ঘন্টা দুয়েক শরীর লবন দিয়ে ঢেকে রাখা হয়। কিন্তু শিশুর প্রাণ না ফেরায় সন্ধ্যার আগে মরদেহ দাফন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি