০৪:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার’ প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। 

রোববার(১০ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।

এরআগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ওলিউজ্জামান। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট খন্দকার আমিনা রহমান, মো. রাশেদ খান
মেনন রাসেল, পারুল মাহবুব খান প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আল আমিন কবির। কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি