০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

 নাগরপুরে প্যারালাইজড রোগীর ফাঁস নিয়ে আত্মহত্যা, জনমনে সন্দেহ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে শারীরিকভাবে অক্ষম, প্যারালাইজড রোগীর গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনায় এলাকায় তোলপার শুরু হয়েছে।

এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা এ নিয়ে ক্রমশ ধোয়াশার সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা বলছেন, চলাফেরা করতে না পারা ব্যক্তি কিভাবে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

তারা দাবি করেন এটা একটা পরিকল্পিত হত্যাকান্ড। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলার ধুবড়িয়ায় ঘটেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নাগরপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মৃত ব্যক্তি মো.নুরু মিয়া (৪৮) উপজেলার ধুবড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মো.নুরু মিয়া প্যারালাইজড হয়ে বেশ কিছুদিন যাবৎ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। ডান হাত অচল হয়ে তাতে পচঁন ধরেছে। বামহাত নাড়াচাড়া করাও তার পক্ষে কঠিন কাজ। এ অবস্থায়  ফাঁস  নিয়ে আত্মহত্যার ঘটনায় জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে।
পাশের বাড়ির নিমাই শেখ জানান, বৃহস্পতিবার ভোরে নিহত নুরু মিয়ার স্ত্রী নূরজাহান আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলেন যে নুরু মিয়া বাড়ি থেকে বের হতে গিয়ে পড়ে মারা গেছেন।

 তখন আমি দৌড়ে গিয়ে দেখি নুরু মিয়া জমির আইলের মধ্যে সোজা হয়ে পড়ে আছেন। গলায় দাগ দেখে আমার সন্দেহ হলে নূরজাহান বলেন নুরু মিয়া গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু গাছে উঠে ফাঁসি নেওয়ার মত শারীরিক সক্ষমতা তার নেই।

এ ব্যাপারে নাগরপুর থানার উপ পরিদর্শক মো.সিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছে, ময়নাতদন্তে যদি মৃত্যুর অন্যকোন কারন পাওয়া যায় সেক্ষেত্রে আমরা মামলাটি হত্যা মামলা হিসেবে নিয়ে দোষীদের আইনের আওতায় নিয়ে আসবো। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি