১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের ফল পরিবর্তনের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস(পুরুষ) চেয়ারম্যান পদে ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দী প্রার্থী টিউবওয়েল প্রতীকের খন্দকার সামছুল আরেফীন শরীফ। ধারাবাহিক ফল ঘোষণার প্রতিটি স্তরে এগিয়ে থাকার কথা উল্লেখ করে শেষ দশ কেন্দ্রের ফল পরিবর্তনের মাধ্যমে প্রতিদ্বন্দী( তালা প্রতীকের) প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে দাবি করেন তিনি। প্রকৃত বিজয়ী ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করে  প্রতিদ্বন্দী ভাইস চেয়ারম্যান প্রার্থী খন্দকার সামসুল আরেফীন এক সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার বিকেলে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এমন দাবি করেন। সংবাদ সম্মেলনের সময় প্রতিদ্বন্দী প্রার্থী সামছুল আরেফীনের সাথে স্ত্রী শামীনা খানম, মেয়ে আয়েশা আরেফীন তাসনোভা উপস্থিত ছিলেন।

তিনি জানান, মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফলের কন্ট্রোল রুমে প্রথম ৮০ টি কেন্দ্রের ফলাফল জন সম্মুখে মনিটরে গ্রাফের মাধ্যমে প্রকাশিত হয়। ৮০ কেন্দ্রে  টিউবওয়েল প্রতীকে ৩৯ হাজার ৪৫১ ও তালা প্রতীকে ৩৬ হাজার ৫১৬ ভোট প্রাপ্তির ঘোষণা আসে। ২ হাজার ৯৩৫ ভোট বেশি থাকার পর পরবর্তী মাত্র ১০ কেন্দ্রের ফলাফল দীর্ঘ সময় ঝুলিয়ে রেখে হঠাৎ মনিটর বন্ধ করে দেয়া হয়। মধ্য রাত প্রায় ১২ টার সময় বিজয়ী চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্য্যান ঘোষণার পর শেষে ১০ কেন্দ্রের ফল একত্র করে পুরুষ ভাইস চেয়ারম্যানকে ১ হাজার ৬২ ভোটের ব্যবধানে তালা প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়। বাকি ১০ কেন্দ্রের ফলাফল আমাদেরকে পৃথকভাবে দেখানো হয়নি। 

তাৎক্ষণিক প্রতিবাদ করে সংশ্লিষ্টদের গুরুত্ব পাওয়া যায়নি বলে দাবি করে খন্দকার সামছুল আরেফীন শরীফ জানান, আমাকে হাইকোর্টে মামলা করার কথা বলে কন্ট্রোল রুম তারা ত্যাগ করেন। তিনি নির্বাচনের ফল পরিবর্তনের প্রতিবাদ করে প্রকৃত বিজয়ী ঘোষণার দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি