১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে ইয়াবা-হিরোইনসহ আটক ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৭ আগস্ট ২০১৭ | | ২৬৪
মধুপুরে এপিবিএন এর হাতে আটক খাদিমুল।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে ইয়াবা ও হেরোইনসহ খাদিমুল ভূইয়া (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়মনসিংহের মুক্তাগাছা আর্ম ব্যাটেলিয়ান পুলিশ-২ (এপিবিএন-২) এর একটি দল।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে জলছত্র বাজার এলাকা থেকে আর্ম ব্যাটেলিয়ান পুলিশ তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী খাদিমুল টাঙ্গাইলের কালহাতী উপজেলার চরহামজানী গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে।

মুক্তাগাছা আর্ম ব্যাটেরিয়ান পুলিশের অফিসার ইনচার্জ (ওসি-অপারেশন) মো. কাউয়ুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আর্ম ব্যাটেলিয়ান পুলিশের এএসপি মীর মনির হোসেনের নেতৃত্বে একটি দল মধুপুর জলছত্র বাজারে দুপুর থেকে অভিযান পরিচালনা করেন। শেষে বিকেল সাড়ে তিনটার দিকে ২৭০ পিস ইয়াবা ও ৪ গ্রাম হেরোইনসহ খাদিমুলকে আটক করতে সক্ষম হয়। উদ্ধার করা মাদক দ্রব্যের মূল্য এক লাখ ২১ হাজার টাকা।

মধুপুর থানায় সন্ধ্যায় এ ব্যাপারে একটি মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি