১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৯ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে আঁধা কেজি গাঁজাসহ মো. সুজন মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে শনিবার (০৮ আগষ্ট) সন্ধ্যায় গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ।

গ্রেফতার সুজন মিয়া উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি কামারপাড়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে। এদিকে সুজনকে গ্রেফতার করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।

অপরদিকে ‘প’ আদ্যক্ষরের মহিলা আওয়ামী লীগের নেত্রী পরিচয় দানকারী এক মহিলা মাদক ব্যবসায়ী সুজনকে গ্রেফতারের পর ছাড়ানোর জন্য পুলিশের সাথে অসৌজন্য আচরণ করে এবং সুজন ও ওই নেত্রী পুলিশের গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটায়। এ তথ্য ধনবাড়ী থানা পুলিশ নিশ্চিত করেছে।  

ধনবাড়ী থানা পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি কামারপাড়া গ্রাম থেকে সুজন মিয়াকে আঁধা কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। সুজন দীর্ঘদিন যাবত গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ব্যবসায় জড়িত। সে যুব সমাজকে ধ্বংস করে আসছিল।

ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে শনিবার রাতেই মাদক আইনে মামলা করা হয়েছে। গতকাল রোববার টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি