০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদক মামলায় যুবলীগ নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের দায়ে মীর স্বপন (৪০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

বুধবার রাতে উপজেলার গড়গোবিন্দপুর গ্রাম এলাকায় থেকে তাকে মদ খেয়ে মাতলামি করা অবস্থায় গ্রেফতার করা হয়। মীর স্বপন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাপাড়া এলাকার মীর ফজলুল হক ফজল মিয়ার ছেলে। এ ঘটনায় সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে ওই রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পুলিশ গ্রেফতারকৃত মীর স্বপনকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
     
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ওবায়দুল্লাহ বলেন, আসামি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। 

তাঁকে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি