০৮:০৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে নাশকতা মামলায় উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক ও সখীপুর উপজেলা ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচীব মীর জুলফিকার শামীমকে আটক করেছে পুলিশ। সে ঐক্যফ্রন্টের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম এর মেয়ে কুড়ি সিদ্দিকীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে থেকে তাকে আটক করা হয়। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেনে।

পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা জানান, গত সেপ্টেম্বর মাসে সখীপুর থানায় বিএনপির ১৬জন নেতাকর্মীসহ উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা হয়। সেই সময় ওই মামলায় বিএনপির ৬নেতাকর্মীকে আটক করে পুলিশ। মামলার পর মীর জুলফিকার শামীম গাঢাকা দেয়।

ওসি আমীর হোসেন বলেন, ‘সেপ্টেম্বর মাসে শামীমের বিরুদ্ধে একটি নাশকতা মামলা হয়। মামলার পর থেকে সে পলাতক ছিল। পরে বুধবার রাতে থানার সামনে থেকে তাকে আটক করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি