০২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে করোনা রোগীর মাধ্যমে পরিবারের অপর ৪ জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের বাটরা দক্ষিন পাড়ায় ১ জন করোনা রোগী পরিবারের অপর ৪ জন সদস্যকে আক্রান্ত করেছে। এতে ঐ পরিবারের ৮ মাস বয়সী শিশু সহ সকলেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

এ ঘটনায় মঙ্গলবার রাতেই আক্রান্ত জয়নালের বাড়ির আশপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এতে এলাকায় করোনা ভাইরাসের আক্রান্তের ভয়ে ভীতি বিরাজ করছে। 

আক্রান্ত পরিবারের সদস্যরা হলো বাড়ির কর্তা জয়নাল আবেদিন (৫৫), তার স্ত্রী নূরুন্নাহার বেগম (৫০), ছেলের স্ত্রী মোছা. নাহিদা আক্তার (২৬), নাতনী মরিয়ম (৮ মাস)। এর আগে ঢাকায় আক্রান্ত হন জয়নাল আবেদিনের ছেলে নুরুল ইসলাম (৩০)। 

মঙ্গলবার দিবাগত রাত ১২ টা এর পর একই পরিবারের ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট পান বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, জয়নালের ছেলে নূরুল ইসলাম ঢাকায় একটি বেসরকারি হাসপাতালের ল্যাবে কাজ করতো। মাঝখানে সে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার খবর পান তার সাথে কর্মরত সহকর্মীদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ খবরে নূরুল ইসলামের এর মনে করোনা ভীতি জাগে। এরপর সে ৭ মে বাড়ি থেকে ঢাকায় চলে যায়। 
ঢাকায় গিয়ে বৃহস্পতিবার পরীক্ষার জন্য আইইডিসিআর এ তার নমুনা দেন। এ সময় নূরুল ইসলামের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। তিনি আরো বলেন, যেহেতু নুরুল ইসলাম এক সপ্তাহ বাড়ি ছিলেন এজন্য তার স্ত্রী সন্তান ও তার বাবা মার নুমনা সংগ্রহ করে রবিবার পরীক্ষার জন্য আইইডিসিআর এ প্রেরন করি । 

মঙ্গলবার রাতে ওই পরিবারের শিশুসহ ৪ জনের দেহে করোনা পজিটিভের রিপোর্ট আসে। প্রাথমিক ভাবে তাদের বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি