১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মরা মুরগী বিক্রেতা নারীর কারাদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ | | ২৪১২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে মরা মুরগীর জবাই করা খন্ড খন্ড অঙ্গ বিক্রেতা এক নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার দুপুরে পুলিশ ও পৌরসভার সহযোগিতায় টাঙ্গাইল পৌর এলাকার পার্কবাজারে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১১টায় টাঙ্গাইল পৌর এলাকার পার্কবাজারে অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি মরা মুরগীর জবাই করা খন্ড খন্ড অঙ্গ বিক্রেতা ছালেহা বেগম (৪০) কে আটক করা হয়। সে টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাপুর গ্রামের মাহমুদুলের স্ত্রী।

মরা মুরগীর জবাই করা খন্ড খন্ড অঙ্গ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ আটককৃত ছালেহা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আটককৃত মরা মুরগীর জবাই করা খন্ড খন্ড অঙ্গ মাটি চাপা দেয়া হয়েছে।

আটককৃত ছালেহা বেগমের স্বীকারোক্তির তথ্য জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পার্কবাজারের তিনি এই ব্যবসা পরিচালনা করে আসছেন। এই ব্যবসা পরিচালনার জন্য তিনি গাজীপুর জেলা চান্দরা এলাকা থেকে মরা মুরগীর জবাই করা খন্ড খন্ড অঙ্গ কিনে এনে পার্কবাজারের ১’শ টাকা করে বিক্রি করে আসছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি