০২:১১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে প্রতিমা ভাঙচুর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের গ্রেপ্তারে আশ্বাস দিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার আটিয়া ইউনিয়নের হিংগানগর কামান্না সরকার পাড়া মন্দিরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকায় মাদকাসক্তদের দৌরাত্ম ভয়াবহ আকার ধারন করেছে। নিয়মিত চুরি হয়ে থাকে এলাকায়। টিউবওয়েলের মাথা, গ্যাস সিলিন্ডারের বোতল এবং পানির পাম্প প্রতিনিয়ত চুরি হলেও প্রতিকার হচ্ছে না।

সরকার পাড়া মন্দির কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য পরিমল দে বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে প্রতিমা নির্মাণ করা হচ্ছে। শনিবার সকালে দেখতে পাই মন্দিরের ভেতরে থাকা গণেশ, সরস্বতী ও অসুরসহ কয়েকটি প্রতিমার একাধিক স্থানে ভাঙা রয়েছে। কে বা কারা শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটিয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে বিষয়টি দেখে গেছেন। ঘটনার সাথে জড়িতদের বিচার চাই।

দেলদুয়ার উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত দে সরকার বলেন, এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ়। এ ঘটনাটি দুঃখজনক। পরিকল্পিতভাবে মন্দিরের প্রতিমাগুলো ভাঙা হয়েছে। দোষীদের শাস্তি দাবী করছি।  

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, শনিবার বিকেলে ওই মন্দির পরিদর্শন করা হয়েছে। তেমন বড় ঘটনা নয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি