১২:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে একই পরিবারের ২জনসহ করোনায় নতুন আক্রান্ত ৪

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে মা-ছেলেসহ নতুন আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩ জন দেলদুয়ার এবং ১ জন সদর উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে দুইজন পুরুষ ও দুই জন নারী। 

মঙ্গলবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫ জনে। এরমধ্যে মৃত ২, সুস্থ্য ১৮ ও চিকিৎসাধীন ৩৫ জন। মঙ্গলবার ১২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪৪৪ জন।

সিভিল সার্জন বলেন সোমবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৫৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে সেখান থেকে ৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন মিয়া বলেন দেলদুয়ারে আক্রান্ত ৩ জনের মধ্যে একই পরিবারের মা-ছেলে রয়েছেন। তারা উপজেলা দেওলী ইউনিয়নের আগ দেওলী গ্রামের বাসিন্দা। আক্রান্ত ওই নারীর বড় ছেলে গত সপ্তাহে ঢাকা থেকে বাড়ি আসেন। পরে তার নমুনা পরীক্ষায় পজেটিভ পাওয়া যায়। 

পরে গতকাল তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে দুজনের করোনা পজেটিভ পাওয়া যায়। তবে তাদের দুজনেরই কোনো উপসর্গ ছিলো না। আক্রান্ত আরেক ব্যক্তি পার্শ্ববর্তী ফলবর্শা গ্রামের বাসিন্দা। তিনিও ঢাকা ফেরত। তার ঠান্ডা কাশি ছিল।

এদিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদ রায় বলেন নমুনা পরীক্ষায় সদর উপজেলার বাঘিলের ১ জন আক্রান্ত হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি