০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হালিম আধুনিক হাসপাতালে যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্রপাতি নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রা শুরু হলো হালিম আধুনিক হাসপাতালের।

বুধবার দুপুরে পৌর সদরের বাওয়ার রোডে অসস্থিত আধুনিক এই হাসপাতালের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি। 

এ উপলক্ষে হাসপাতালের সামনে সূধী সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক, বহুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন মিয়া, হালিম হাসপাতালের চেয়ারম্যান ইনিঞ্জনিয়ার আলহাজ মো. আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক ডা. আলমিন উজ্জল, সহকারী ব্যবস্থাপনা পরিচালক কাউসার হোসেন চপল প্রমুখ।

এমপি একাব্বর হোসেন তার বক্তৃতায় বলেন, সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসকের আন্তরিকতায় যে কোন জটিল রোগী সুস্থ্য হয়ে উঠতে পারে। তাই রোগ নির্ণয়ে শতর্ক ও আন্তরিকতা নিয়ে রোগীদের সেবা দিতে হবে।

আধুনিক এই হাসপাতালে ডিজিটাল এক্সরে, ফোর ডি কালার ডপলার আন্ট্রাসনোগ্রাম, ১২ চ্যানেল এর ইসিজিসহ জার্মান থেকে আনা উন্নত মেশিনে প্যাথলজিক্যাল টেষ্টের সুবিধা রয়েছে।

হালিম আধুনিক হাসপাতারের ব্যবস্থাপনা পরিচালক ডা. আলামিন উজ্জল জানান, সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টা রোগীদের সেবা দেয়া হবে। এছাড়া মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, প্রতিবন্ধি, গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে ও স্বপ্লমূল্যে চিকিৎসা দেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি