১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল পৌরসভায় পুনঃনির্বাচনের দাবিতে আইনজীবী ফোরামের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতি, কারচুপি নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনরায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। 

মঙ্গলবার(২ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল আদালত চত্ত্বরে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে পুনরায় নির্বাচনের দাবি জানান ফোরামের নেতৃবৃন্দ। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএনপির মেয়র পদপ্রার্থী মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ওমরাও খান দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান স্বপন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ জাহান কবির প্রমুখ। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সহ ফেরামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, ৩০ জানুয়ারি(শনিবার) অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ব্যাপক জাল ভোট, ভোট কারচুপি ও কেন্দ্র দখলের মধ্য দিয়ে ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক সানুকে পরাজিত করা হয়। সে কারণে বক্তারা পুনঃনির্বাচনের জোর দাবি জানান। 

প্রকাশ, গত শনিবার(৩০ জানুয়ারি) টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম সিরাজুল হক আলমগীর নৌকা প্রতীকে ৬৬ হাজার ৬১৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। বিএনপি প্রার্থী মাহমুদুল হক সানু ধানের শীষ প্রতীকে পান ২২ হাজার ৯০০ ভোট।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি