১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনার ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে সবজি বীজ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রাণঘাতি করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রান্তিক ও ক্ষুদ্র ৪’শ কৃষকের মাঝে সবজি চাষিদের বাড়ি বাড়ি গিয়ে সবজি বীজ পৌঁছে দিচ্ছে উপজেলা কৃষি স¤প্রারণ অধিদপ্তর।

রবিবার (১০ মে) দুপুরে ভূঞাপুর পৌর এলাকার ঘাটান্দি গ্রামে সবজি বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান।

এরপর তার নির্দেশনায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া গ্রামের সবজি বীজ বিতরণ করেন, উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কর্মকর্তা মো. রাসেল রহমান। এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় উপ-সহকারিরা পর্যায়ক্রমে বিতরণ করেন। সবজি বীজের মধ্য রয়েছে-ঢেঁড়শ, লাল শাক, সাদা ডাটা, পুঁইশাক, চিচিংগা, ধন্দুল, মিষ্টি কুমড়া ও শসা ইত্যাদি ধরণের সবজি বীজ।

কয়েড়া গ্রামের মোছা. রোকেয়া বেগম, আছিয়া, সমিরন, জরিনা বেগম, মো. হযরত আলীসহ অনেকেই জানান, করোনায় সবজি বীজ কেনার জন্য আর্থিক সংকটে পড়েছিলাম। এমন দুর্যোগ ও সংকটময় সময়ে ভূঞাপুর কৃষি অফিসের লোক বাড়ি বাড়িতে এসে বিভিন্ন ধরণের সবজি বীজ দিয়ে সহযোগিতা করেছেন। এতে করে অনেক উপকার হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান বলেন- উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি স¤প্রারণ অধিদপ্তর বিভাগের নিজস্ব অর্থায়নে এ উপজেলার বিভিন্ন এলাকাগুলোর প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। 

তিনি আরও জানান, করোনায় অনেক চাষিরা আর্থিক সংকটে পড়েছেন। তাদের ক্ষতি পুসিয়ে দিতে ও করোনা পরবর্তীতে সবজির ঘাটতি পূরণে পরিত্যক্ত বাড়ির আঙিনায় সবজি চাষের জন্য এই সহযোগিতা প্রদান করা হচ্ছে। যা চলমান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি