০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৬

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরসভার কাগমারী এলাকা থেকে ২ কেজি ৮ শ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। 

বুধবার বিকেলে র‌্যাব-১২ ও সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

আটককৃতরা হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলার সবুজবাগ এলাকার মৃত ইবাদত হোসেনের ছেলে মো. সবুজ মিয়া (৩০), চরপাতুলী পাড়া এলাকার মো. আবু দাউদের ছেলে মো. আব্দুল্লাহ (১৮), ভাল্লুককান্দি মধ্যপাড়া এলাকার মো. ওয়াহেদ আলীর ছেলে মো. শাহাদত হোসেন (২৫), কাগমারী পোদ্দার পাড়া এলাকার স্বপন কুমার গুহের ছেলে সমীর কুমার গুহ (৩০), মো. মফিজ উদ্দিনের মো. রুহুল আমিন (১৯), সন্তোষ বালুচরা এলাকার মো. আবু মিয়ার ছেলে মো. ফিরোজ মিয়া (১৯)। 

ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌরসভার কাগমারী এলাকা থেকে ২ কেজি ৮ শ গ্রাম গাজা ও ৪০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য গাঁজা ও ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করার কথা স্বীকার করে। আটকৃকতদের বিরুদ্ধে প্রচলিত আইনে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি