১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দোকান খোলা রাখায় বাসাইলে ৬ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে সোমবার (৪ মে) ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬ জনকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামছুন নাহার স্বপ্না।

জানা যায়, ষ্টীল সামগ্রী র্নিমাণকারী দোকানি খোলা রাখায় সজীব মিয়াকে পাঁচ হাজার টাকা,ইলেক্ট্রনিক্সের দোকান খোলা রাখায় মো জিয়ারতকে পাঁচ হাজার টাকা, র্হাডওয়ারের দোকান খোলা রাখায় বিশ্বজিৎকে পাঁচ হাজার টাকা, শাড়ী-কাপরের দোকান খোলা রাখায় মহাদেব সাহাকে দশ হাজার টাকা, চশমা ও ঘরির দোকান খোলা রাখায় রিপনকে পাঁচ হাজার টাকা ও কসমেটিক্সের দোকান খোলা রাখায় মোঃ হাসেমকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামছুন নাহার স্বপ্না জানান, স্বাস্থ্য বিধি মেনে মানুষকে ঘরে রাখার জন্য প্রায় প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সংক্রমণের ঝুঁকি বাড়লেও জনপদে কমছে না মানুষের ভিড়। সামাজিক দূরত্ব না মানলে সংক্রমণ বাড়ার আশংকা রয়েছে। কাজেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে চলার আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি