০২:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনা নদী‌তে ইলিশ ধরায় ২১ জনের জেল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে দুই‌টি স্থান থে‌কে ২১জন জেলেকে জেল জ‌রিমানা প্রদান ক‌রে‌ছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্প‌তিবার (১৭ অ‌ক্টোবর) ভুঞাপু‌রে ভ্রাম্যামান আদালত প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) আসলাম হোসাইন এবং  টাঙ্গাইল সদর থানায় ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রেন জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম। 

এর আ‌গে বুধবার সন্ধ্যা ৬ টা হতে রাত ১ টা পর্যন্ত পৃথকভা‌বে যমুনা নদী‌তে অ‌ভিযান প‌রিচালনা করা হয়।  

জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদী‌তে ইলিশ মাছ ধর‌তে জে‌লেরা। এসময় প্রশাসন থে‌কে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ভুঞাপুরে ৯জন ও টাঙ্গাইল সদর থানায় ১২জন‌কে ভ্রাম্যমান আদাল‌তের মাধ্য‌মে জেল জ‌রিমানা করা হয়। 

এরা  হ‌লেন টাঙ্গাইল সদর উপজেলার কালিকাউটিল গ্রামের ঠান্ডু সিকদারের ছেলে সুলতান সিকদার (৩০), আনোয়ার হোসেন সিকদারের আলম সিদকার (৪৫), মো. সোনাউল্লাহ সিকদারের ছেলে মো. ছাইদুল ইসলাম (৩০), ছামাদ মিয়ার ছেলে আব্দুল মালেক (২১), নৌয়ব মোল্লার ছেলে শহর আলী (৪৫), গফুর শেখের ছেলে মো. মজনু শেখ (৪২), দেলদা গ্রামের মো. একাব্বর আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকী (৪০), আব্দুল গনির ছেলে মো. আজাহার (৪২), মো. ছুরমান আলীর ছেলে মো. শওকত আলী (৪২), নরসিংহপুর গ্রামের মো. আনোয়ার হোসেন মোল্লার ছেলে মাজেদুল মোল্লা (২২), ঝাউগারা গ্রামের মো. নুরনবীর ছেলে মো. মামুন মিয়া (২২), ফোরকান আলী তালুকদারের ছেলে শুকুর আলী (৩১)। 

এ‌দের প্র‌ত্যেক‌কে ১৫ দিন করে জেল অনাদা‌য়ে অর্থদণ্ড দেয়া হয়েছে। 

এছাড়া ভুঞাপু‌রে সাজাপ্রাপ্তরা হ‌লেন, উপ‌জেলার চরচন্দিনী গ্রা‌মের আমজাদ হো‌সে‌নের ছে‌লে আমীর হামজা, জগৎপুরা গ্রা‌মের শামছু‌লের ছে‌লে মোয়া‌জ্জেম হো‌সেন, একই গ্রা‌মের শাজাহান আলীর ছে‌লে আশরাফুল, হারুন র‌শি‌দের ছে‌লে সবুজ হাসান, বাসু‌দেব‌কোল গ্রা‌মের জামান হো‌সে‌নের ছে‌লে সো‌হেল রানা, ডিগ্রীরচর গ্রা‌মের ফ‌রিজল মন্ড‌লের ছে‌লে শ‌ফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলার বীল হাইলদা গ্রা‌মের হুরমুজ আলীর ছে‌লে মোতা‌লেব,  একই গ্রা‌মের মোশারফের ছে‌লে মো. হো‌সেন আলী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি