০১:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক দু’টি অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৯৩ পিছ ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার রাতে পৃথক এ দুটি অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদরের বনবাড়িয়া পূর্বপাড়া গ্রামের মোঃ বেলাল শেখ এর ছেলে মোঃ শহিদুল শেখ (২২), রামগাতি এলাকার মোঃ শহিদুল ইসলাম এর ছেলে মোঃ আশরাফ আলী (৩৮), পাইকপাড়ার মোঃ সামাদ এর ছেলে মোঃ আশরাফুল মন্ডল (২৪) ও মৃত আবু সাইদ এর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩২)।

র‌্যাবের উপ-পরিচালক ও কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা সকলেই পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে জেলার শহর এলাকাসহ অন্যান্য এলাকায় মাদকের খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রানীসম্পদ অফিস ও ভেটেনারি হাসপাতালের পশ্চিমপাশে মেইন রোড ও বেবীস্ট্যান্ড বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৩ পিছ ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি