০৭:৩৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ভ্রাম্যমান আদালতে মাটি ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে ভেকু দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগে বেলাল হোসেন নামে এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সে ডুবাইল গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। 

শুক্রবার দুপুরে পৌর সভার সূতী পূর্বপাড়ায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস এ জরিমানা আদায় করেন।

জানা যায়, ব্যবসায়ী বেলাল হোসেন দীর্ঘদিন ধরে ফসলি জমির মালিকদের সাথে চুক্তি করে অবৈধভাবে ভেকুর মাধ্যমে মাটি কেটে বিক্রি করে আসছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধির ১৮৬০ ধারা মোতাবেক তাকে দশ হাজার টাকা জরিমানা করেন এবং মাটি কাটা বন্ধ করে দেন। 

ইউএনও’র উপস্থিতি টের পেয়ে ভেকুচালকসহ অন্যন্যরা পালিয়ে বাঁচে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি