মুজিব বর্ষ উপলক্ষে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্যবিদ্যালয়ে ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপন কমৃসুচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ৩০মিনিটে বিশ্যবিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়।
এ সময় সহকারী প্রক্টর মোঃ শফিকুল ইসলাম, বিশ্যবিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল, ছাত্রলীগ নেতা মানিক শীল, নুর-নবী হোসেন, নাজিম উদ্দিন, বাবু কিশোর দেব, নাজমুল হাসান জুয়েল, আসলামসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল বলেন, মুজিব বর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এ বৃক্ষরোপন কর্মসুচি নিয়েছি। গাছ প্রকৃতির বন্ধু। আমাদের নিজেদের ও আগামী প্রজন্মের স্বার্থে পরিবেশকে সুস্থ রাখতে বৃক্ষরোপন করা উচিত।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...