০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ এপ্রিল ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর দুই মাদক ব্যবসায়ীসহ ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, নাগরপুর (চৌধুরী বাড়ী) গ্রামের ইউসুফ মেকারের ছেলে মীর লিটন(৩৫), কাঠুরী গ্রামের রমজান আলীর ছেলে মো. মগরব হোসেন (৫০),বাবনাপাড়া গ্রামের মঙ্গল চন্দ্র সাহার ছেলে সুমন কুমার (২৮), কুমরাকান্দী গ্রামের মো. আ. রশিদ খানের ছেলে মো. মজনু খান (২২), ঘুনিপাড়া গ্রামের জানে আলমের ছেলে জহির আলম মিলন (২৯), কোলকুষ্ঠিয়া গ্রামের আছান আলীর ছেলে আফজাল হোসেন (৬০), একই গ্রামের মো. সায়েদ আলীর ছেলে আ. রহিম (৩০)।

গ্রেফতারকৃতদের শনিবার সকালে কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার উপ পরিদর্শক (এসআই) সজল খান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই দিন রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে গ্রেফতারকৃতদের নিজ নিজ বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মাদক ব্যবসায়ী আর বাকী সবাই ওয়ারেন্টেভূক্ত (গ্রেফতারী পরোয়ানা) আসামী বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি