১২:৫২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউপি চেয়ারম্যানের ওপর হামলা : থানায় মামলা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীর পাইকড়া ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আজাদ হোসেন হামলার শিকার হয়েছেন। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বালিয়াটা বাজারে এ হামলা হয়। বুধবার রাতে কালিহাতী থানায় তিনি ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। বর্তমানে চেয়ারম্যান আজাদ হোসেন হাসপাতালে চিকিসাধীন আছেন।

হামলার শিকার আজাদ হোসেন বলেন, উপজেলার গোপালদিঘী কে.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি। নির্বাচনে সভাপতি প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুদরত-ই-এলাহী খানের পক্ষে আমি ভোট চাইতে যাই। ভোট চাওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঐ বিদ্যালয়ের শিক্ষক হায়দার আলীর নেতৃত্বে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ধাওয়া করে ব্যাপক মারধর করে। মারধরে আমীর আজম খান বাবলু, আলহাজ্ব আলীসহ আরো ৫ জন আহত হয়েছেন। আমি ঘটনার ইন্ধনদাতা ও দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।

খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলের নুরুল হকের দোকান থেকে চেয়ারম্যান আজাদ হোসেনকে উদ্ধার করে বাড়ীতে পৌছে দেয়। 

এলাকাবাসী বলেন, চেয়ারম্যান আজাদ হোসেন একজন সহজ-সরল মানুষ। একটি বিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসায় তার উপর এ হামলা অত্যন্ত দু:খজনক। 

হায়দার আলী মাষ্টার মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, স্থানীয় যুবলীগের কিছু লোক চেয়ারম্যানকে ধাওয়া ও কটুক্তি করেছে। আমি ঘটনার সাথে জড়িত নই। 

মামালার তদন্তকারী কর্মকর্তা ও কালিহাতী থানার এসআই আনোয়ার হোসেন বলেন, একটি স্কুলের নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি