১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফেন্সিডিলসহ কারারক্ষী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় কারারক্ষীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২০ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে একশ ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ।  

গ্রেফতারকৃত কুষ্টিয়া জেলার পেয়ারাতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে রাজু কারারক্ষী হিসাবে বাগেরহাট কারাগারে কর্মরত আছেন।

অন্যান্যরা হলো, ভেড়ামাড়া এলাকার সাহাবুল ইসলাম, দৌলতপুর দারেরপাড়া পাকুরিয়া গ্রামের ফয়সালের ছেলে আনোয়ার পারভেজ, দারেরপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে ফরহাদ পারভেজ। 

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, রাতে উত্তরবঙ্গ থেকে প্রাইভেটকারযোগে মাদক নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ওই চার ব্যক্তি। প্রাইভেটকারটি বঙ্গবন্ধুসেতু পূর্ব গোলচত্ত্বর এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধুসেতুপূর্ব থানার একদল পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ চারজনকে আটক করে। 

এসময় তাদের কাছ থেকে একশ এক বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে একজন কারারক্ষী রয়েছেন বলে জানিয়েছেন ওসি।

আসামীদের বিরুদ্ধে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের শেষে রোববার তাদের টাঙ্গাইল আদালত হাজতে প্রেরণ করা হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি