১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরের হতদরিদ্রদের খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে, ঘর থেকে বের না হওয়া গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাঁচ শতাধিক কমর্হীন ও হতদরিদ্র মানুষের মাঝে, মানবিক খাদ্য সহায়তা দিচ্ছেন উপজেলার বড়শিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম লাভলু মাস্টার।

সোমবার বিকেলে বড়শিলা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে, মির্জাপুর ইউনিয়নের ৪টি ওয়ার্ডের প্রায় ২০০ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে মানবিক খাদ্যসামগ্রী বিতরণ করেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ছোট মনির।

এসময় গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মীর রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিনসহ আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সাংসদ ছোট মনির বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আছে। কোন মানুষ না খেয়ে থাকবে না ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সব সময় আপনাদের পাশে আছি।

এসময় তিনি লাভলু মাস্টারকে ধন্যবাদ দিয়ে আরো বলেন, লাভলু মাস্টারের মতন মানুষরা যখন অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, তখন আমাদের ভয় অনেক কমে যায়। আমরা নিশ্চিত হতে পারি কোন মানুষ না খেয়ে থাকবে না।

লাভলু মাস্টার তার বক্তব্যে বলেন, আমি এই এলাকারই একজন সন্তান। আমার এলাকার মানুষ যখন কষ্টে থাকে, সেই কষ্ট আমার অন্তরকেও ছুঁয়ে যায়। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আমার তফর থেকে আপনাদের জন্য এই ক্ষুদ্র চেষ্টা। তিনি আরো বলেন, আমি সব সময় আপনাদের পাশে ছিলাম। অদূর ভবিষ্যতেও যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকবো। পর্যায়ক্রমে এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে অসহায় দরিদ্র মানুষগুলোর জন্য খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। 

উপস্থিত সকলে মিলে শপথ করেন "করোনাকে করবো না ভয়, সামাজিক দূরত্বে করবো জয়"।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি