১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল-তারাকান্দি সড়ক

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | | ১৩০
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-তারাকান্দি সড়কের কালিহাতী উপজেলার যদুরপাড়া এলকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত হয় অন্তত ২৫ জন।

রোববার বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই সড়কে দুই ঘন্টা যানচলাচল বন্ধ ছিলো।

আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বিপুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপতীর দিক থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫জন আহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রাস্তা থেকে দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি