০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কলেজ ছাত্রীর আপত্তিকর দৃশ্য ইন্টারনেটে, কিশোর আটক

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬ | | ১১৮৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। তার নাম বিজয় বসাক।

বৃহস্পতিবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার পিতার নাম বলরাম বসাক।

বিজয় করটিয়া এইচএম ইনস্টিটিউশনের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, বিজয় তার প্রতিবেশী এক তরুণীর আপত্তিকর দৃশ্য গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারন করে। পরে তা তিনি ইন্টারনেটে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করে ঐ তরুনী। অভিযোগের সূত্র ধরে মির্জাপুর থানা পুলিশ বিজয় বসাককে তাদের বাড়ি থেকে আটক করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন বলেন, ভুক্তভোগী ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে বিজয় বসাককে আটক করা হয়েছে।

তদন্ত শেষে বিজয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি