০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রতিবেশী ভাবীর হাতে দেবর খুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশি ভাবীর দায়ের আঘাতে দেবরকে খুন করার অভিযোগ উঠেছে।

নিহত দেবর অঞ্জু (৪৫) টাঙ্গাইল সদর উপজেলার আয়নাপুরের চরখিদির গ্রামের হোসেন আলীর ছেলে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আয়নাপুরের চরখিদির এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভাবী আলেয়া বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক ভাবী একই গ্রামের তাহের হোসেনের স্ত্রী।

মগড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুর রহমান খোকা জানান, নিহত অঞ্জু ও আলেয়া বেগমের পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আজ বিকেলে অঞ্জু ও আলেয়া বেগমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলেয়া বাড়িতে থাকা দা দিয়ে অঞ্জুকে কুপিয়ে হত্যা করেন। পরে স্থানীয়রা আলেয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।

টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী আলেয়া বেগমকে আটক করা হয়েছে। তবে কি কারনে হত্যার ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। আটক আলেয়াকে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, হত্যার অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে। আটকের পর অঞ্জুকে কুপিয়েছে বলেও স্বীকার করেছেন তিনি। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি