০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নারীসহ ২জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা ফেরত এক নারীসহ দুইজ‌ন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। আক্রান্ত নারী (৫০) ঢাকায় তার বো‌নের বাসায় বেড়া‌তে গি‌য়ে‌ছিল এবং আ‌রেকজন যুবক (৩০) এক‌টি স্ব‌র্ণের দোকা‌নে কাজ কর‌তো। 

ত‌বে তা‌দের দুইজ‌নের কা‌শি ছাড়া ক‌রোনার কোন উপসর্গ ছিল না ব‌লে জা‌নি‌য়ে‌ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

মঙ্গলবার (২৮ এ‌প্রিল) সকা‌লে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, এই দুইজন নি‌য়ে জেলায় করোনাভাইরাসের আক্রান্তের সংখ‌্যা দাঁড়ালো ২২ জনে। এরআ‌গে সোমবার জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৫০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। সেখান থেকে রাতে ফো‌নে ২ জনের নমুনা পজেটিভ থাকার কথা জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, আক্রান্ত দুইজন হলেন, উপজেলার জামুর্কী পাকুল্ল্যা গ্রামের একজন যুবক এবং ভাওড়া কামারপাড়া গ্রামের এক নারী।

তি‌নি আ‌রো জানান, কয়েকদিন আগে তারা ঢাকা থেকে মির্জাপুরে এসেছিলেন। তাদের মধ্যে ওই যুবক ঢাকার একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। আর ওই নারী তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। তাদের দুজনের মধ্যেই হালকা কাশি ছাড়া করোনা ভাইরাসের তেমন কোন লক্ষণ ছিলো না। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি