০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সংবর্ধিত হলেন টাঙ্গাইল প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হলেন টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত ১৫জন নেতৃবৃন্দ। 

শনিবার বিকেলে কম্বাইন্ড হিউম্যান রাইটর্স ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও সংগঠণের উপদেষ্টা এস.এম সিরাজুল হক আলমগীর। 

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা এড্ভাকেট জাফর আহমেদ, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা, সাহাব উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী হেমায়েত হোসেন হিমু, লাইব্রেরী ও দফতর সম্পাদক অরণ্য ইমতিয়াজ, কার্যনির্বাহী সদস্য- মামুনুর রহমান মিয়া, শামীম আল মামুন, খন্দকার হাবিবুল্লাহ কামাল, কাদির তালুকদার ও মু. জোবায়েদ মল্লিক বুলবুল। 

কম্বাইন্ড হিউম্যান রাইটর্স ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি আরিফুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠণের কার্যকরী সভাপতি মোহাম্মদ আরিফ উর রহমান টগর। 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন সংগঠণের দফতর সম্পাদক মুফতি সাইফুল ইসলাম আর গীতা পাঠ করেন সংগঠণের সদস্য নিরঞ্জন ভৌমিক। এ সময় উদ্যোক্তা ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির টাঙ্গাইল প্রতিনিধি মির্জা মাসুদ রুবলসহ টাঙ্গাইল প্রেসক্লাব ও সংগঠণের সদস্যরা উপস্থিত ছিলেন।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি