০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরের করোনায় আক্রান্ত যুবক জেনারেল হাসপাতালের আইসোলেশন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত যুবকের নাম মোহাম্মদ আলী (২২)। সে উপজেলার সদর ইউনিয়নের পানান গ্রামের ছবেদ আলীর ছেলে। এ নিয়ে নাগরপুর উপজেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২ জন। 

মঙ্গলবার রাতে শনাক্ত হওয়া করোনা আক্রান্ত যুবককে তার বাড়িতে আলাদা করে এক ঘরে রেখে আশ- পাশের ৩০ বাড়ি লকডাইন করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, ১২ ই এপ্রিল প্রথম রোগী লিটন শনাক্ত হওয়ার পর আমরা লিটনের সংস্পর্শে যারা এসেছিল তাদের সহ ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ প্রেরন করি। এর মধ্যে মোহাম্মদ আলীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। 

জানা যায়, এর আগে আক্রান্ত উপজেলার খাগুরিয়া গ্রামের লিটন মিয়া নতুন আক্রান্ত মোহাম্মদ আলী একত্রে ঢাকায় থাকতেন এবং তারা দুইজন ব্যবসায়িক পার্টনার। তারা ঢাকার বাদামতলীতে ফলের ব্যবসা করতেন।

গত ৮ ই এপ্রিল জ্বর ঠান্ডার উপসর্গ নিয়ে তারা নাগরপুর উপজেলায় তাদের বাড়িতে আসেন। স্থানীয় লোকজন লিটনের বিয়য়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দিলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে লিটনের করোনা ভাইরাস শনাক্ত হয়। পরপর দুইজন করোনায় আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি