১১:৩৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার - কৃষিমন্ত্রী 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষিকে সমৃদ্ধশালী করতে ৭০ পারসেন্ট ভতুর্কিতে সিআইজি কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ধান মাড়াইয়ের মেশিন দিচ্ছে বর্তমান সরকার।

৮ জানুয়ারি শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে পাওয়ার টিলার ও  ধান মাড়াইয়ের মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিখাত কে এগিয়ে নিতে কৃষি মন্ত্রণালয় ৩ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান মন্ত্রী।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনএটিপি টু প্রকল্পের পরিচালক আজহারুল ইসলাম সিদ্দিকী, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, কৃষিমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী মাকছুদুল হাসান মাছুদ, কৃষি অফিসার মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান, ফাহিমা আক্তার ফাহিম সহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে ১৭ টি সিআইজি কৃষক গ্রুপের মধ্যে ৩১ টি পাওয়ার টিলার ও ১৫ টি ধন মাড়াইয়ের মেশিন বিতরণ করা হয়।

এসময় ধনবাড়ী উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা ও কর্মচারী সহ কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি