১২:৪৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু হয়েছে। সোমবার উপজেলার ১৪ টি ইউনিয়নের ২৮ টি বিক্রয় কেন্দ্র থেকে এই চাল বিক্রি শুরু হয়েছে।

জানা গেছে, খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি চাল এবছরের দ্বিতীয় ধাপ মির্জাপুর উপজেলার ১৪ টি ইউনিয়নের ২৮ টি বিক্রয় কেন্দ্রে একযোগে শুরু হয়েছে। মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া সকালে তার ইউনিয়নের দুটি বিক্রয় কেন্দ্রে চাল বিক্রি উদ্বোধন করেন।

উপজেলার ১৪ হাজার ৬১৪ জন সুবিধাভোগী মাসে একবার ৩০ কেজি করে চাল পাবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই তিন মাসে প্রত্যেক সুবিধাভোগী প্রতিমাসে ৩০ কেজি করে মোট ৯০ কেজি চাল পাবে।

ফতেপুর বাজারের ডিলার ইব্রাহীম শিকদার বলেন সকাল থেকেই কার্ডধারীরা চালের জন্য আসছে। সুষ্টুভাবে তাদের কাছে চাল বিক্রী চলছে।ছাওয়ালী বাজারের ডিলার সোহরাব হোসেন বলেন সকাল থেকেই কার্ডধারীদের মাঝে উৎসাহ নিয়ে চাল জন্য আসতে দেখা যাচ্ছে।

বরাটি গ্রামের সোহাগী বেগম, গোড়াইল গ্রামের জহিরুল, আগছাওয়ালী গ্রামের ঠান্ডু, ফতেপুর গ্রামের বকুল ১০ টাকা কেজি দরে চাল পেয়ে খুব খুশি। তারা এই প্রকল্প দীর্ঘদিন চালানোর জন্য সরকারের কাছে দাবি করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক(অতিরিক্ত) কমল কান্তি দেবনাথ বলেন মির্জাপুরের ২৮ টি বিক্রয় কেন্দ্র থেকে ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস এবং ট্যাগ অফিসারদের মাধ্যমে সার্বক্ষনিক মনিটরিং চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি