০২:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনায় সেবাদানকারী প্রতিষ্ঠানে সুরক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় টাঙ্গাইলের নাগরপুরে যে সকল প্রতিষ্ঠান দিন রাত কাজ করে যাচ্ছেন তাদের সুরক্ষায় পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, গøাভস ও মাস্ক বিতরণ করা হয়েছে।

উপজেলার ধুবড়িয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক বিজেএমই এর সাবেক পরিচালক ট্যাড গ্রæপের ম্যানেজিং ডিরেক্টর মো. আশিকুর রহমানের আর্থিক অনুদানে এ সকল সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৪ ই এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের অফিস কক্ষে তার হাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের জন্য ১০ টি পিপিই ও ৪৮ টি হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আতিকুর রহমান লিল্টু। 

এসময় তার সাথে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আশিকুর রহমান নিশাত, ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মো.কবির হোসেন প্রমূখ। 

পরে তারা নাগরপুর থানার পুলিশ সদস্যদের সুরক্ষায় ২৪ টি পিপিই, ২৪ টি স্যানিটাইজার, ১ বক্স সার্জিক্যাল ও ১০০ পিস সাধারন মাস্ক বিতরন করেন। 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সে সকল স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খানের হাতে ৪ টি আইসোলেশন পিপিই, ১০ টি সাধারন পিপিই, ৬টি চশমা, ৯৬ পিস হ্যান্ড স্যানিটাইজার, ৬বক্স সার্জিক্যাল মাস্ক ও ২০০ জোড়া হ্যান্ড গøাভস তুলে দেন। 

এসময় আওয়ামী লীগ নেতা লিল্টু বলেন, শিল্পপতি আশিকুর রহমান আমাদের ধুবড়িয়া গ্রামের কৃতি সন্তান। যেকোন দূর্যোগে তিনি নাগরপুর উপজেলা বাসীর পাশে আছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে বলেছেন যদি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় আরও সুরক্ষা সামগ্রীর প্রয়োজন হয় তাহলে সেটাও তিনি ব্যবস্থা করে দেবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি