০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাতিঘর আদর্শ পাঠাগারে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাতিঘর আদর্শ পাঠাগারে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ডিসেম্বর) সকালে পাঠাগার প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা,আলোচনা সভা এবং শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।

সকাল ১০ ঘটিকায় পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত এ কুইজ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ থেকে ১২ বছর বয়সের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 

প্রতিযোগিতায় “ক” ক্যাটাগারিতে প্রথম স্থান অধিকার করে ৮ম শ্রেণির শিক্ষার্থী স্বাধীন, দ্বিতীয় স্থান অধিকার করে ৭ম শ্রেণির শিক্ষার্থী রাকিব এবং তৃতীয় স্থান অধিকার করে ৭ম শ্রেণির শিক্ষার্থী আল রাফি। “খ” ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে ৩য় শ্রেণির শিক্ষার্থী তাহের, দ্বিতীয় স্থান অধিকার করে ২য় শ্রেণির শিক্ষার্থী মোঃ হোসাইন এবং তৃতীয় স্থান অধিকার করে ৩য় শ্রেণির শিক্ষার্থী মোঃ তামিম। পরে বিজয়ীদের মাঝে বিশেষ পুরষ্কার এবং অংশগ্রহণকারী প্রত্যেককে বই ও সনদপত্র দেওয়া হয়। 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহজাহান, লাইব্রেরিয়ান মোঃ হাবিবুর রহমান, সদস্য মনসুর হেলাল, মোঃ শাকিল আহমেদ ও অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে প্রতিযোগীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণু-পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি