১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম

শেখ হাসিনার গায়ে যদি কেউ আঘাত করে সবার আগে প্রতিবাদ করব আমি

| টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৫ মে ২০১৮ | |
, টাঙ্গাইল :

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, আমি শেখ হাসিনার সবচেয়ে বড় সমালোচক, তারপরেও শেখ হাসিনার গায়ে যদি কেউ আঘাত করে সবার আগে প্রতিবাদ করব আমি। তাঁর সাথে আমার অনেক বিরোধ। তাঁর দলের নেতা কর্মীরা আমাকে নিয়ে সমালোচনা করার চেষ্টা করলেও শেখ হাসিনা তাদের থামিয়ে দেন।

শনিবার সন্ধ্যায় সখীপুর উপজেলা ছাত্র আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে যে কারণে জেলে রাখা হয়েছে তা ঠিক হয়নি। এ নিয়ে কোন মামলাই হতে পারেনা। সেটিরও আমি প্রতিবাদ করেছি।

তিনি আরো বলেন- আমি আমার দলে খালেদা জিয়ার মতো তারেক জিয়াকে, শেখ হাসিনার মতো জয়কে রেখে যাবো না। আমি আমার দলকে দেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষের কাছে রেখে যাবো।

সম্মেলনে উপজেলা ছাত্র আন্দোলনের আহবায়ক মো.রাজিব সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতিক, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, কেন্দ্রিয় যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন নবী সোহেল, নাজমুল তালুকদার প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি