১০:০৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গীতিকার, শিল্পী ও পরিচালক জাহানারা ভুঁইয়ার আজ ৬৫ তম জন্মদিন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

“চাকবুম চাকবুম, চাঁদনী রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায়,, আবে হায়াত ছবির এই কালজয়ী সুপার হিট গানটির গীতিকার, শিল্পী, পরিচালক ও প্রযোজক জাহানারা ভুঁইয়ার আজ ৬৫ তম শুভ জন্মদিন। 

এই গুণী শিল্পি চলচ্চিত্রে গীতিকার হিসেবে নাম লেখালেও তাঁর স্বামী চলচ্চিত্র পরিচালক মরহুম সিরাজুল ইসলাম ভুঁইয়ার অকাল মৃত্যুর পর তিনি সিনেমার গান লেখার পাশাপাশি অভিনয়ও শুরু করেন। শিল্পী হিসেবে জাহানার ভূইয়া প্রথম ‘সৎমা’ ছবিতে অভিনয় করলেও মিতা পরিচালিত তাসের ঘর ছবিটি প্রথম মুক্তি পায়। এরপর তাঁর সুনিপুন অভিনয় জনপ্রিয়তার কারণে তাঁকে আর পিছনে ফিড়ে তাকাতে হয়নি। 

তিনি দাপটের সাথে প্রায় তিন শতাধিক বাংলা ছবিতে চরিত্রাভিনেত্রী হিসেবে অভিনয় করেন এবং প্রায় শতাধিক ছবির অনেক হিট গান উপহার দেন, যা আজও মানুষের মোখে মোখে শুনা যায়। 

এইগুণী শিল্পি ৮০’র দশকে নিজের পরিচালনা ও প্রযোজনায় সিঁদুর নিওনা মুছে নামে ছবি বানান। ছবিটি সাদাকালো হওয়াতে তখন আলোর মোখ দেখেনি।

অভিনয়ের পাট চুকিয়ে ২০০৫ সালে আমেরিকা প্রবাসী তাঁর একমাত্র ছেলের কাছে চলে যান। বর্তমানে তিনি আমেরিকাতে বসবাস করলেও শারীরিকভাবে খুবই অসুস্থ। 

জাহানারা ভূইয়ার শুভ জন্মদিনে তাঁর শারীরিক সুস্থ্যতার জন্য ছোট ভাই মঞ্জুর এলাহি চলচ্চিত্র পরিবারসহ দেশবাসীর নিটক দোয়া প্রার্থনা করেছেন। তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিড়ে আসতে পারেন। 

এদিকে তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌর এলাকার বাইমাটিতে কেক কাটা ও দোয়া মাহফিল আয়োজনের মধ্যদিয়ে এই গুণী শিল্পির জন্মদিন পালিত হবে বলে পরিবারের পক্ষ থেকে তাঁর ছোট ভাই মঞ্জুর এলাহি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি