১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে পার্চিং উৎসব পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

“ধানের জমিতে ডাল পুতুন, পোকার আক্রমন রোধ করুন” এই স্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের পোষ্টকামুরী চরপাড়া মাঠে বোরো জমিতে কীটনাশকের ব্যবহার কমিয়ে ও পরিবেশ সম্মতভাবে ফসল উৎপাদন বৃদ্ধিতে জমিতে ডাল পুতা (পার্চিং কার্যক্রম উৎসব) কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মাহমুদা খাতুন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মির্জাপুরের আয়োজনে আয়োজিত কার্যক্রমে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম, উপসহকারি কৃষি অফিসার শাহজাহান কবির, স্থানীয় বোরো ধান চাষীরা।

ভারপ্রাপ্ত কৃষি অফিসার মাহমুদা খাতুন জানান, কৃষি বান্ধব এ প্রযুক্তি ব্যবহার করে কৃষকেরা অধিক ফলন পেয়ে থাকেন। এছাড়া জমিতে কীটনাশক খরচ কম ও পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।

এ পর্যন্ত রোপিত শতভাগ পার্চিং নিশ্চিতকরণে ঢাকা অঞ্চলের সকল জেলার ন্যায় মির্জাপুর উপজেলার ৪৩টি ব্লকে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) একযোগে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতিটি ব্লকের কার্যক্রম বাস্তবায়ন করেন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আহ্সানুল ইসলাম এ কার্যক্রম বাস্তবায়নে সার্বক্ষনিক নির্দেশনা দিয়ে থাকেন বলেন তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি