১২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

“মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি’’ এই শ্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অফিস সংবাদ সম্মেলন করেছেন। 

বুধবার (১৭ জুলাই)  উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুন নাহার।এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী জায়েদুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন,মো. শরিফুল ইসলাম প্রমূখ।

সপ্তাহব্যাপী  কর্মসূচির ১ম দিন সংবাদ সম্মেলন, মতবিনিময় ও মাইকিং এ প্রচারণা। দ্বিতীয় দিন র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ। তৃতীয় দিন মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা ও প্রামান্য চিত্র প্রদর্শন। চতুর্থ দিন ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা। পঞ্চম দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মৎস্য চাষ বিষয়ক আলোচনা বিতর্ক প্রতিযোগিতা ও প্রামান্যচিত্র প্রদর্শন।      

ষষ্ঠ দিন হাটবাজার ও জনবহুলস্থানে মৎস্যচাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা, ভিডিও এবং প্রামান্য চিত্র প্রদর্শন । সপ্তম ও শেষ দিন জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ মুল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠান।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি