০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবৈধ বালু ব্যবসা

ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪জনের জেল

মুশফিক মিল্টন | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের কারণে যখন সারাদেশের মানুষ  আতংকিত । প্রশাসন যখন সাধারণ মানুষকে সচেতন করতে ব্যস্ত ঠিক সেই সময়ে বেপরোয়া হয়ে উঠেছে কালিহাতী উপজেলার  এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ীরা। তারা অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে লৌহজং নদী থেকে অবাধে বালু উত্তোলন করছে। 

এমন অভিযোগের ভিত্তিতে  রবিবার (৫এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা নিপার নেতৃত্বে ওই নদীতে  ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় চার জনকে একমাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত কয়েক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। 

দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার ইছাপুর গ্রামের মোজাফর আলীর ছেলে গিয়াস উদ্দিন , গোহালিয়াবাড়ী গ্রামের আব্দুল আলীমের ছেলে রাকিব হাসান, মৃত ইনছান আলীর ছেলে আব্দুল আলীম ও টাঙ্গাইল সদর উপজেলার ঘোষপাড়া এলাকার  মৃত জাবেদ আলীর ছেলে আব্দুস সালাম আকন্দ।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা নিপা জানান, লৌহজং নদীতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে চার জনকে এক মাসের জেল এবং কয়েক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি