১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনার সচেতনতা সৃষ্টিতে সেনাবাহিনীর ক্যাম্পেইন

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে স্থানীয় প্রশাসন, পুলিশের সাথে সেনা সদস্যরা যৌথভাবে ভ্রাম্যমান ক্যাম্পেইন করেছে। এ সময় যৌথভাবে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা সদর, সহবতপুর, গয়হাটা, ভাদ্রা, দপ্তিয়র সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট, দোকানপাট ও বাসা বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে মাইকিং করে সচেতনতামূলক উপদেশ প্রদান করেন সেনা সদস্যরা । করোনার বিস্তার রোধে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতেও বারণ করা হয়। প্রয়োজনে বাইরে গেলেও মাস্ক, হ্যান্ড গ্লাবস ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজন শেষে দ্রুত বাসায় যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়। 

এসময় ক্যাপ্টেন রাশেদ ইকবাল বলেন স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য আমাদের টহল অব্যাহত থাকবে। কেউ প্রশাসনের নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। কারন আজ আমরা সরকারি নির্দেশনা মেনে চললে আগামীতে আমরা ভালো থাকবো। পরে তাদের গাড়ি দিয়ে  বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্পটে জীবানুনাশক ওষুধ ছিটানো হয়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি